শেখ হাসিনা ভারত সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শেখ হাসিনা
ভারতে পলাতক পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর ২০২৫ তারিখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে ভারতে শেখ হাসিনার অবস্থান নিছক রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন নয়। কোনো পরিবারে এখনো চলছে আহত স্বজনের সেবা। কোনো মা-বাবার কাছে সন্তানের খালি ঘরটি প্রতিদিন মনে করিয়ে দেয়, তা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে আবেদন হিসেবে প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেয়ার দাবি মামা বাড়ির আবদার। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত দিতে হবে। কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেয়া যায় না।
পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা সম্পর্কে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।